খেলার সময় দুই শিশুর ঝগড়া নিয়ে মাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ১৯:২০ আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৯:২০

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় খেলার সময় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ঘুম থেকে ডেকে তুলে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গৃহবধূর চাচা শ্বশুর সোলায়মান মিয়া এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বাঁশাটি ইউনিয়নের গোয়ারি উত্তর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিউলী আক্তার (৩০) ওই গ্রামের অটোরিকশাচালক শরিফুল ইসলামের স্ত্রী। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল-শিউলী দম্পতির পাঁচ মাসের এক শিশুসহ তিন কন্যাসন্তান রয়েছে। শুক্রবার বিকালে খেলাধুলার সময় শরিফুলের ছয় বছরের মেয়ের সঙ্গে চাচা সোলায়মান মিয়ার পাঁচ বছরের ছেলের ঝগড়া ও মারামারি হয়। সেই ঝগড়ার জেরে শনিবার সকালে বাড়িতে এসে শরিফুল ও তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন সোলায়মান। এ সময় গতকালের ঝগড়ার বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সোলায়মান দা দিয়ে শিউলীকে কুপিয়ে হত্যা করেন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে স্বামী শরিফুলকেও তাড়া করেন তিনি। শরিফুল দৌড়ে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দিয়ে বেঁচে যান।

মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত সোলায়মান মিয়া পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার