পিকআপ থেকে ১৬৭ বোতল মদ উদ্ধার করেছে র‍্যাব-শিক্ষার্থীরা

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৪, ২১:৪৪আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২১:৪৪

ময়মনসিংহে র‍্যাব ও শিক্ষার্থীদের যৌথ অভিযানে শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজা এলাকায় একটি পিকআপ থেকে ১৬৭ বোতল বিদেশি মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের কোম্পানি কমান্ডার জাহিদুল ইসলাম জানান, শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান টোল প্লাজা এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের সহযোগিতায় তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপ ভ্যানে কৌশলে রাখা ১৬৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় চার মাদক ব্যবসায়ীকে আটক করা।

আটকরা হলেন- ইয়াসিন আরাফাত (১৮), মাহিন (১৮), হাবিবুর রহমান (২০) ও শাহীন মিয়া (২৫)। এদের প্রত্যেকেরই গ্রামের বাড়ি নালিতাবাড়ী উপজেলার শেরপুর জেলায়। মাদক বহনে পিকআপ ভ্যানটি জব্দ করে র‍্যাব।

দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন জায়গায় এসব মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
দুই দিনে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নিলো কারা, হদিস নেই অনেক প্রকল্পের
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
সর্বশেষ খবর
রামদা ধার দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল
রামদা ধার দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
ক্রিকেটে ৬ বলের ওভারই কেন? জানেন এর পেছনের ইতিহাস?
ক্রিকেটে ৬ বলের ওভারই কেন? জানেন এর পেছনের ইতিহাস?
নির্বাচনে জিতলে প্রত্যেক মার্কিনকে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
নির্বাচনে জিতলে প্রত্যেক মার্কিনকে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে