কৃষক হত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন

ময়মনসিংহ প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ২০:৫২ আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২২:২৫

ময়মনসিংহের ফুলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কৃষক সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৬৭ জনের নামে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের আদালতে মামলার আবেদনটির শুনানি হয়।

ময়মনসিংহ আদালত পরিদর্শক মো. সফিকুর রহমান জানান, আদালত শুনানি শেষে এ ঘটনায় ইতিমধ্যে কোনও মামলা হয়েছে কি না পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ফুলপুর থানার ওসিকে আদেশ দিয়েছেন।

ময়মনসিংহ জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী বাদী হয়ে মামলার আবেদনটি করেন। মামলার আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানসহ ৬৭ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, গত ২০ জুলাই বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফুলপুর পৌর শহরে সাইফুল ইসলাম ধান বিক্রি করার জন্য দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আমুয়াকান্দা বাজারে আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মিছিল চলাকালে পুলিশকে পেছনে রেখে এজাহারের ৬ থেকে ৬৭ নম্বর আসামি দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে উৎসুক জনতার ওপর আক্রমণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম নিহত হন। মামলার ১ থেকে ৫ নম্বর আসামির উসকানিতে ৬ থেকে ৬৭ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা সাইফুল ইসলামকে গুলি করে হত্যা করে।

কৃষক সাইফুল ইসলাম (৩৭) জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ের চক ঢাকির কান্দা গ্রামের কৃষক তৈয়ব আলীর ছেলে। 

জানা গেছে, কৃষক সাইফুল ইসলাম হত্যার ঘটনায় ফুলপুর থানার এসআই শাহাদাত হোসেন মুন্না বাদী হয়ে গত ২৩ জুলাই অজ্ঞাত পরিচয় ৫০-৬০ দুষ্কৃতিকারীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
‘জঙ্গিবিরোধী অভিযানে’ ৭ হত্যা: শেখ হাসিনাসহ আসামিদের অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার