আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে

অধ্যক্ষ ছাড়াই চলছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, প্রশাসনিক কাজে বিঘ্ন

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত এক মাস ধরে অধ্যক্ষ ছাড়াই চলছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের (মমেক) কার্যক্রম। অধ্যক্ষ না থাকায় প্রশাসনিকসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিষ্ঠানটি। দ্রুতই নতুন অধ্যক্ষ নিয়োগের দাবি উঠেছে।

সরকার পতনের পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল কাদের গত ২২ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন। এরপরই স্বাস্থ্য অধিদফতর অধ্যাপক ডা. আব্দুল কাদেরের দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেন। এরপর এক মাস চলে গেলেও এখনও অধ্যক্ষ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এ সময়টাতে অধ্যক্ষ ছাড়াই চলছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের কার্যক্রম।

এই তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সচিব মো. রফিকুল ইসলাম জানান, অধ্যক্ষ পদ থেকে অধ্যাপক ডা. আব্দুল কাদের এবং উপাধ্যক্ষ পদ থেকে ডা. হাবিবুর রহমান তারেক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। স্বাস্থ্য অধিদফতর অধ্যক্ষ পদ থেকে অধ্যাপক ডা. আব্দুল কাদেরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিন্তু এখন পর্যন্ত নতুন কাউকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া উপাধ্যক্ষ ডা. হাবিবুর রহমান তারেক গত ২৬ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত তার পদত্যাগপত্র স্বাস্থ্য অধিদফতর থেকে গৃহীত হয়নি। তিনি অফিসে এসে শুধু রুটিন কাজ করছেন।

তিনি আরও জানান, শিক্ষার কার্যক্রম স্বাভাবিক থাকলেও অধ্যক্ষ না থাকায় প্রশাসনিক কাজে কিছুটা সমস্যা হচ্ছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এক অধ্যাপক নাম প্রকাশ না করা শর্তে জানান, এক মাস ধরে প্রতিষ্ঠানে অধ্যক্ষ নাই, অতীতে এরকম কোনও ঘটনা ঘটেনি। কলেজের অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দ্রুতই অধ্যক্ষ নিয়োগ হওয়া জরুরি। তা না হলে প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড ভেঙে পড়বে বলে জানান তিনি।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘অধ্যক্ষ স্যার না থাকায় কলেজের লেখাপড়ায় তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে দ্রুতই যোগ্য একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া খুব জরুরি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ময়মনসিংহে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু, ভয়াবহতার কারণ কী
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
সর্বশেষ খবর
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার