ময়মনসিংহে ২১৫ বস্তা ভারতীয় জিরা জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ১৯:২৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৯:২৫

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা ২১৫ বস্তা জিরা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ছয় হাজার ২৮৫ কেজি ওজনের এই জিরার বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। বুধবার দুপুরে র‍্যাব-১৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম।

র‍্যাব জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে বিজিবির সহায়তায় হালুয়াঘাট পৌরসভার আকনপাড়া এলাকা থেকে ওসব জিরা জব্দ করা হয়। অভিযানের সময় ওয়াদুদ মাস্টার (৩৮), মো. সিরাজুল (৩২), মো. জাহাঙ্গীর (৫০), মোহাম্মদ আলীসহ (৪২) অজ্ঞাতপরিচয়ের চোরাকারবারিরা পালিয়ে যান।

র‍্যাব-১৪-এর ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, একটি ‌চক্র শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে অবৈধভাবে ভারতীয় জিরা বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল। জব্দ করা জিরাগুলো বুধবার হালুয়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাই মাল জব্দ ও চোরাকারবারিদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন রবিউল, শায়িত হলেন পারিবারিক কবরস্থানে
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন রবিউল, শায়িত হলেন পারিবারিক কবরস্থানে
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী