আগে সংস্কার পরে নির্বাচন, আ.লীগকে নিষিদ্ধের দাবিতে সবাই রাজপথে নামুন: নুর

জামালপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ২১:১০আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ২১:১০

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর বাংলার মাটিতে দাঁড়াতে দেওয়া যাবে না। আমাদের মধ্যে মতের ভিন্নতা আছে, মতের পার্থক্য আছে। তবে বাংলাদেশের পক্ষে আমরা সবাই আপসহীন। কাজেই বিএনপি, জামায়াতসহ সব বিরোধীদলকে বলবো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সবাই একত্রিত থাকুন, সবাই রাজপথে নামুন।’

বুধবার (১৬ অক্টোবর) বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহী দল, গণঅভ্যুত্থানে জনগণের ওপর গুলি চালানোর জন্য আওয়ামী লীগ ভারত থেকে ব্ল্যাক ক্যাটসহ বাহিনী এনেছিল। ভারতের তাঁবেদার আওয়ামী লীগের পক্ষে যারা অবস্থান নেবে তাদেরও প্রতিহত করা হবে। প্রশাসনসহ যারাই গণহত্যায় জড়িত তাদের বিচার করতে হবে।’

অন্তর্বর্তী সরকারকে নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি জানিয়ে নুর আরও বলেন, ‘রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য, একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, দলমত নির্বিশেষে জনগণ তাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। কাজেই আগে রাষ্ট্রের সংস্কার, পরে নির্বাচন। সংস্কারের জন্য যেটুকু সময় প্রয়োজন হবে, গণঅধিকার পরিষদসহ বিপ্লবে অংশগ্রহণকারী সব দল এই সরকারকে সেই সময়টুকু দেবে।’

গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী