নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬ জন কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ১৯:৫০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৯:৫০

নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে পূর্বধলা থানার এক এসআই বাদী হয়ে মামলাটি করেন। এই মামলার ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সাগর খন্দকার, আশিক হাসান ওরফে আল আমিন, ইয়াহিয়া তালুকদার, আরমান চৌধুরী, মো. মোস্তাকিন ও দীপ্ত সরকার। তারা উপজেলার বালুচরা বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচরা বাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। এ ঘটনায় ওই দিন রাতে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) অভি আকন্দ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ‍মামলা করেন। মামলায় পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনসহ ১৮ জনের নাম উল্লেখসহ সংগঠনটির ৩৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর জেলায় ছাত্রলীগের উদ্যোগে এই প্রথম নেত্রকোনায় মিছিল বের করে ছাত্রলীগ। মিছিল থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়। মিছিলের ভিডিও করে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়। এ ছাড়া শাহাদতের ফেসবুকে আইডি থেকেও ভিডিওটি শেয়ার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এসব নেতাকর্মী পরস্পর যোগসাজশে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নস্যাৎ করা, সরকারকে বেকায়দায় ফেলা, নৈরাজ্য সৃষ্টিসহ আইনশৃঙ্খলা অবনতির উদ্দেশ্যে মিছিল করেন। এ ঘটনায় করা মামলায় ছয় জনকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার