মাদকসহ গ্রেফতার ছাত্রদল নেতাকে দল থেকে অব্যাহতি

শেরপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ২০:০৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:০৯

মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ বিষয়টি জানিয়েছেন।

এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নির্দেশে দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী পৌর শহরের কালীনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপড়াঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে, এমন গোপন সংবাদে অভিযান চালায় সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল। এ সময় ২৫ গ্রাম হেরোইনসহ নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনার পর মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হয়। বিষয়টি নজরে আসার পর কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক এ সিদ্ধান্ত গ্রহণ করে।

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ বলেন, ‘ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমকে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করার অপরাধে নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়েছেন। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। কোনও নেশাখোরদের জায়গা ছাত্রদলে হবে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী