ছয় মাস প্রশিক্ষণ শেষে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭

ময়মনসিংহে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর) সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েলের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেফালী আক্তার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ইমাম উদ্দিন মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শেখ মহিউদ্দিন আহমেদ, গোপালনগর এমদাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, শিক্ষাবিদ মো. চান মিয়া ও পলি চৌধুরী প্রমুখ। অতিথিদের হাত থেকে প্রশিক্ষণার্থী প্রতিবন্ধীরা সেলাই মেশিনসহ উপহার গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফাল্গুনী নন্দী বলেন, ‌‘প্রতিবন্ধী ভাইবোনেরা আমাদের সমাজেরই একটি অংশ। তারা এখন আর অবহেলিত নয়। সেলাইসহ বিভিন্ন কাজ শিখে তারা নিজেদের সংসার চালাতে সক্ষম। তবে আমাদের যাদের সামর্থ্য আছে, এসব প্রতিবন্ধী ভাইবোনদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার পরিচালক অনিমেষ তজু। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
একই রাস্তায় যখন সবাই চলে, একই রাষ্ট্রে কেন নয়?
ইউরোপের প্রতিবন্ধীবান্ধব দ্বীপভ্রমণের সেরা পাঁচ স্থান
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সর্বশেষ খবর
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের