ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো একই পরিবারের ৪ জনের

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৪ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭

ময়মনসিংহে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ‍্যা মিয়া (৪২) ও বিদ্যা মিয়ার ছেলের বউ লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা। নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম ও অটোরিকশাচালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনায় যাচ্ছিল। পথে তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় আরও চার জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার নাজমুস সাখাওয়াত বলেন, ‘এ ঘটনায় আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসাধীন রয়েছেন দুজন।’

নিহতদের স্বজন সেলিনা আক্তার জানান, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকা থেকে আব্দুর রশিদ ও পরিবারের অন্যান্যরা ভোর ৪টার দিকে নেত্রকোনার শিমুলকান্দির উদ্দেশে রওনা হন। ময়মনসিংহ পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তারা। অটোরিকশাটি তারাকান্দা গাছতলা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ গাজীপুরের শ্রীপুরের একটি পোশাক কারখানায় ও তার শ্যালক বিদ্যা মিয়া রাজমিস্ত্রির কাজ করতেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার