সীমান্তে ফ্রিজিং গাড়িসহ ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

শেরপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৮:১৩ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:১৩

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে পাচারকালে ফ্রিজিং গাড়িভর্তি ২১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের ভারত সীমান্ত এলাকা থেকে ওই গরুর মাংস জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে চোরাইপথে গরুর মাংস পাচার হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ময়মনসিংহ সেক্টরের ৩৯ বিজিবির ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এতে ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া সীমান্তের ১১১০ নম্বর মেইন  পিলার এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি পের পেয়ে ফ্রিজিং গাড়িভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে প্যাকেটজাত ২১৫০ কেজি গরুর মাংস জব্দ করা হয়। একই সঙ্গে চোরাই কাজে ব্যবহৃত ফ্রিজিং গাড়ি (ঢাকা মেট্রো- ট-১১-৭০-৬৮) আটক করে বিজিবির সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে ৩৯ বিজিবি বারোমারী কোম্পানির আওতাধীন হলদীগ্রাম বিজিবি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, ‘জব্দকৃত গরুর মাংস নিলামে বিক্রির প্রস্তুতি চলছে। একই সঙ্গে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সুন্দরবনে দস্যুদের জিম্মি থেকে উদ্ধার ৪ জেলে
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার