ভ্যান ছিনতাই করতে কিশোরকে হত্যা, ৭ দিন পর লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৯

ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজ হওয়ার সাত দিন পর ফসলি জমির গর্ত থেকে মো. রিফাত (১৩) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের নরকুনা গ্রামের সরিষা ক্ষেতের পাশের ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় রবিবার রাতে সন্দেহভাজন এক কিশোরকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশের সন্ধান পাওয়া যায়। শিশুটিকে গলা কেটে হত্যার পর মাটিচাপা দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত রিফাত নরকুনা মধ্যপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। রিফাত মাঝেমধ্যে ভ্যানগাড়ি চালাতো। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভাবের সংসারে রিফাত অনিয়মিতভাবে ভাড়া নেওয়া ভ্যান চালাতো। ছোট দেখে রিফাতের ভ্যানটি ছিনতাই করার পরিকল্পনা করে দুজন কিশোর। রিফাতকে হত্যার পর লাশ পুঁতে রেখে ভ্যানটি ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

ওসি বলেন, ‘গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি রিফাতের ভ্যানগাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া করে আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। রাত ১০টার দিকে তাকে গলা কেটে হত্যা করে নরকুনা গ্রামের একটি ফসলের জমিতে গর্ত করে লাশ লুকিয়ে রাখে। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রিফাতকে না পেয়ে থানায় জিডি করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাশের গ্রামের বাসিন্দা মিরাজ (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মিরাজের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকালে ফসলি জমির গর্ত থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় আরও যারা জড়িত, তাদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
আতঙ্কে খুলনা, একের পর এক খুন করছে কারা?
রংপুরে ৪ খুন: যা বলছে আসকের পর্যবেক্ষণ
রংপুরে ৪ খুনের পেছনে সম্ভাব্য দুই কারণ বলেছেন পুলিশ কমিশনার
সর্বশেষ খবর
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই
নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী