ময়মনসিংহে অটোরিকশা-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১২

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ও মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেলো দুজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন (৪০) ও সাতেঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. হামিদ (৩০)। এ ছাড়া আহত অটোরিকশাচালক ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে মো. শাহজালাল (৪০)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আতিকুর রহমান।

তিনি বলেন, ‘ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে মনির নামে এক অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করেন।’

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুণ্ড বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী