প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ২১:৩৩ আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২১:৪৬

নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হামিদ (৬৭) নামে এক ‘কবিরাজকে’ গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ) পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আব্দুল হামিদ জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর এলাকার স্থায়ী বাসিন্দা ও মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নেত্রকোনা পৌর শহরের নেওয়াজনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করে আসছিলেন। তার নেত্রকোনা সার্কিট হাউজ মোড়ে একটি কবিরাজি চিকিৎসার দোকান রয়েছে। আব্দুল হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানবসেবক, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে থাকে।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, নেত্রকোনা পৌরসভা এলাকার খতিব নগুয়া এলাকার ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ১০ মার্চ কবিরাজি চিকিৎসার কথা বলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে নিয়ে যায়। পরে ওই দিন আনুমানিক বেলা ১১টার দিকে শহরের জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তার মাকে ঘটনা জানায়। তার মা তাকে জিজ্ঞাসাবাদে আরও জানতে পারে আব্দুল হামিদ কবিরাজি চিকিৎসার কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই স্থানে নিয়ে গিয়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন।

অভিযুক্ত আব্দুল হামিদকে জিজ্ঞাসাবাদ শেষে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার