পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজিতে বিক্রি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১৬:২২আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৬:২২

শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে শহরের স্টেডিয়াম মার্কেটের কাঁচামালের আড়ত এবং পাইকারি ও খুচরা বিক্রেতাদের দোকান এবং কালিরবাজারে ফলের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য কারসাজির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে কালিরবাজারের দুই ফল ব্যবসায়ীকে ৫০০ টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (২২ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা করা দুই ফল ব্যবসায়ী হলেন- এমদাদুল হক (৪৫) এবং ছায়েদুর রহমান (২৭)।

অভিযানকালে পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজি দরে বিক্রির পরিবর্তে পিস হিসেবে বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়। এ ছাড়া বিভিন্ন পণ্যের ক্রয়মূল্যের রসিদ পর্যালোচনা ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। সেই সঙ্গে ওজনে কারচুপি, পচা, ভেজাল, নকল ও মানহীন পণ্য যাতে বিক্রি না করা হয় এবং যৌক্তিক মুনাফায় পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।     

এদিন বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের মনিটরিং টিমের সদস ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসিন শাহাদ খান আয়ন। বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী