বন্ধুর ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্রকে হত্যা

শেরপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ২০:৫২ আপডেট : ২৯ মার্চ ২০২৫, ২০:৫২

শেরপুরের নালিতাবাড়ীতে বাল্যবন্ধুর ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বাগবিতণ্ডার জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছুড়িকাঘাত করে নাইম বাদশা নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম বাদশা (১৭) ওই গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদকে (২০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর ছেলে সবুজ আহমেদ গাজীপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন। নাইম বাদশা ও সবুজ আহমেদ উভয়ে বাল্যকালে আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়গাশোনা করেছেন। সম্প্রতি নাইম বাদশা সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেন। এ নিয়ে সবুজ ক্ষোভে নাইমকে হুমকি দেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাইমকে মোবাইল ফোনে ডেকে বাড়ির অদূরে কৃষি ব্যাংক নয়াবিল শাখার পেছনে ভোগাই নদীর কাছে নিয়ে যান সবুজ। সেখানে যাওয়ার পর নাইমের সঙ্গে সবুজের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পেছন থেকে ছুরিকাঘাত করেন। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করেন ও নাইমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যেই নাইম মারা যান।

এ ঘটনার পরই এলাকাবাসী সবুজকে ধরে ফেলেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তিনি বলেন, ‘নিহতের স্বজনদের অভিযোগ পাওয়ার পর মামলা হবে। অভিযুক্তকে আটক রয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এএম/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার