জুয়ার আসর ভাঙতে গিয়ে হামলায় আহত পাঁচ পুলিশ সদস্য

শেরপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৫:০৯ আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৫:০৯

শেরপুরের ঝিনাইগাতীতে জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে স্থানীয় প্রভাবশালীদের হামলায় দুই কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে বৈশাখী মেলার আড়ালে চলা জুয়ার আসরে অভিযান চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশের সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছেন ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাসান নুর রশিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলী। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিবছরের মতো এবারও পাইকুড়া বাজারে স্থানীয়ভাবে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এই মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আসাদ আলী এবং স্থানীয় ছাত্রদল নেতা আনোয়ারের তত্ত্বাবধানে জুয়ার আসর বসেছিল।

খবর পেয়ে শনিবার সন্ধ্যায় থানার পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালাতে গেলে আসাদ আলী ও আনোয়ারের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন পুলিশের ওপর হামলা করে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে তাদের উদ্ধার করেন। হামলার পর সুলতান ও আসাদ আলী পালিয়ে যান।

অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য আসাদ আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, স্থানীয় ছাত্রদল নেতা আনোয়ার অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, জুয়ার আসর বা পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, ‘পাইকুড়া বাজারে হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের কর্তব্য পালনে বাধাদান ও পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশ সদস্যের ওপর হামলার পর গোপন নির্দেশনা, ফাঁস হলো কীভাবে?
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার