কুয়া খনন করতে নেমে প্রাণ গেলো দুই আদিবাসীর

শেরপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ২১:৪০ আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২১:৪০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কুয়া খনন করতে গিয়ে দুই আদিবাসীর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকালে নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভূঁইয়াবাড়ি) গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ (৩৫)। তারা পরস্পর ভায়রা ভাই। নিরঞ্জন কোচ ভূঁইয়াবাড়ির নীল মহন কোচের ছেলে ও নারায়ণ কোচ রাংটিয়ার নীপুরাম কোচের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, নারায়ণ কোচ কয়েকদিন ধরে তার বাড়িতে পানির জন্য একটি গভীর কুয়া খনন করছিলেন। রবিবার ছিল খননের শেষ দিন। খনন শেষে নিচে জমে থাকা ময়লা পরিষ্কার করতে বাঁশের সাহায্যে তিনি কুয়ার ভেতরে নামেন। কিন্তু কুয়ার গভীরে অক্সিজেনের অভাবে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

নারায়ণকে উদ্ধার করতে গিয়ে নিরঞ্জন কোচও কুয়ার ভেতরে নামেন। কিন্তু তিনিও একই কারণে অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই জনকেই কুয়া থেকে উদ্ধার করে। কিন্তু তখন তারা মারা গেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ওসি আল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কুয়ার গভীরে অক্সিজেনের অভাবেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার