ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, নারী-শিশুসহ গ্রেফতার ১১

শেরপুর প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৯:২৮আপডেট : ০১ জুন ২০২৫, ১৯:২৮

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারী ও শিশুসহ ১১ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ শিশু রয়েছে।

রবিবার (১ জুন) দুপুরে তাদের শেরপুর আদালতে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গতকাল শনিবার উপজেলার সীমান্তবর্তী পানিহাটা মিশনের পূর্ব পার্শ্বে ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতাররা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্লার ছেলে আবুল কালাম (৩৪), মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম (২৩), চরদীঘলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম (২৭), পুত্র লিমন শেখ (৫) ও মেয়ে সামিয়া (৫ মাস), কালিয়া উপজেলার ভোমবাগ দাউদ মোল্লার ছেলে রানা মোল্লা (২৬), রানা মোল্লার স্ত্রী নাসরিন বেগম (২৩), ছেলে ইরফান মোল্লা (৫), খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছা. লিচি (৪৮), ফজর মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল পানিহাটা সীমান্তের ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশকারীদের আটক করেন। সীমান্ত এলাকায় ঘোরাঘুরির কারণ জানতে চাইলে তারা পাহাড় দেখতে এসেছেন বলে জানান। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা জানায়, কাজের সন্ধানে কয়েক বছর আগে পাসপোর্ট ব্যতীত বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। সেখানে বসবাস করাটা নিরাপদ না জেনে কাজ শেষে পুনরায় অবৈধপথেই দেশে ফিরে আসছিলেন তারা। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গতকাল শনিবার একটি মামলা করেছে বিজিবি। রবিবার দুপুরে আসামিদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে 
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
বাংলাদেশ-ভারত স্থলবন্দর ও সীমান্ত হাট ফের চালুর উদ্যোগ
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী