ভালুকায় দিপু হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৬, ১৩:১৮ আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৩:২০

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাতে ভালুকা থেকে সিয়াম ও আবদুল্লাহকে গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে দীপুকে গেটের সামনে মারধর করে হত্যা করা হয়। পরে লাশ স্কয়ার মাস্টারবাড়ি মেইনরোডে নিয়ে জনতাকে উসকানি দিয়ে গাছে ঝুলিয়ে অমানবিক নির্যাতনে সক্রিয়ভাবে সহযোগিতা করে সিয়াম ও আবদুল্লাহ।

তিনি আরও জানান, এখন পর্যন্ত এ মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।  এর মধ্যে ১২ জন দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে।

উল্লেখ্য ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তার লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত আড়াইটার দিকে অর্ধপোড়া লাশ উদ্ধার করে।

/এফআর/
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: যেসব প্রশ্নের উত্তর মেলেনি
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার