ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ২২:০৬ আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২২:০৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার মাইজবাগ গুরুস্তান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাহিদ (১৮) ও পার্শ্ববর্তী রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নান্দাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইজিবাইকটি ঈশ্বরগঞ্জের মধুপুরের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ঈশ্বরগঞ্জের গুরুস্তান এলাকা পর্যন্ত এসে ইজিবাইকটি ইউটার্ন দিচ্ছিল। এ সময় নান্দাইল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জাহিদ ও ইজিবাইকের যাত্রী হাজির উদ্দিন নিহত হন। এ সময় ইজিবাইকের আরও তিন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, খবর পেয়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার