১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনার সমর্থক

শেরপুর প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১৮:৩০ আপডেট : ০৯ জুন ২০২৬, ১৮:৩০

আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে শেরপুরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করে ১০ লিটার দুধ দিয়ে গোসলের মাধ্যমে ব্রাজিল সমর্থক গোষ্ঠীতে যোগ দিয়েছেন শিবু নামের এক ফুটবলপ্রেমী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চাপাতলি এলাকার মাদক নিরাময় কেন্দ্রের ভবনের ছাদে দেবপ্রিয় দাস শিবু ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা দেন।

এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেন ও আলিম জানান, শিবু দীর্ঘদিন ধরে শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতেন। কিন্তু এটি যেহেতু মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবং বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো খেলোয়াড় নেই, তাই তার আস্থা কমেছে। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমারের খেলা তাকে আকর্ষণ করছে। এ কারণে তিনি ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই আনুষ্ঠানিকতায় তিনি প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা মোট ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন। এরপর সবার সামনে আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে নেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার বেশ কয়েকজন ব্রাজিল সমর্থক। তারা নতুন এই সদস্যকে করতালি দিয়ে স্বাগত জানান।

এ বিষয়ে শিবু বলেন, ‌‘আমি মূলত লিওনেল মেসির কারণে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। তাছাড়া বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত ফুটবলারদের ছড়াছড়ি নেই। ফলে দলটির ওপর আমি আগের মতো ভরসা পাচ্ছি না।’

তিনি বলেন, ‘ব্রাজিলের শৈল্পিক ফুটবল সব সময়ই আমার ভালো লাগে। নেইমার আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। এসব দিক বিবেচনা করেই আমি এবার ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’

শিবুর বন্ধু ও ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, ‘শিবু শুধু মেসির কারণে আর্জেন্টিনা করতেন। কিন্তু এবার দলটির ওপর আস্থা হারিয়ে ফেলায় ব্রাজিলের হলুদ শিবিরে যোগ দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি।’

ব্রাজিলের আরেক সমর্থক মেহের খান অপু বলেন, ‘বিশ্বকাপের আগে ফুটবল সমর্থকদের মধ্যে এ ধরনের আবেগ ও পরিবর্তন খুব একটা অস্বাভাবিক নয়। তিনি এখন আমাদের দলের অংশ। আমরা সবাই মিলে এবার ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের জন্য শুভকামনা জানাই।’

মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মেহের খান অপু বলেন, ‘১০ লিটার দুধ দিয়ে গোসল করার পর শিবু ব্রাজিল সমর্থক হিসেবে ঘোষণা দেন। পরে উপস্থিত সমর্থকরা তাকে ব্রাজিলের জার্সি পরিয়ে ফুলের মালা দিয়ে স্বাগত জানান।’

 

/এএম/ 
সম্পর্কিত
মেসির বিদায়ের পর আর্জেন্টিনায় নতুন লিওনেলের উত্থান
গোল ও জোড়া অ্যাসিস্টে শেষ ম্যাচও রাঙালেন মেসি, বড় জয় পেলো আর্জেন্টিনা
৩-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
সর্বশেষ খবর
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ