কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ১৮:০৩ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৮:০৩

জমি নিয়ে শত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ভাই হলেন- মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া, আসাদুল। যাবজ্জীনপ্রাপ্ত ১০ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ময়মনসিংহ আদালতের পুলিশ পরিদর্শক মুস্তাসিনুর রহমান জানান, নান্দাইলের চর ভোলামারির হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে অভিযুক্তদের পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইলের চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের একটি কাপড়ের দোকানে বসে ছিলেন সবি। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০/১২জনকে আসামি করে নান্দাইল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত, ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে অভিযুক্তদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- আনোয়ার আজিজ টুটুল ও আসামিপক্ষে এ কে এম আমানউল্লাহ বাদল।

/এফআর/
সম্পর্কিত
জামিনের পর নতুন মামলায় গ্রেফতার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন 
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা, সিসিটিভি দেখে আটক করা এই যুবক কে?
সর্বশেষ খবর
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
মূল্যস্ফীতি বেড়েছে, কমেছে মজুরি বৃদ্ধির হার
মূল্যস্ফীতি বেড়েছে, কমেছে মজুরি বৃদ্ধির হার
হামজা-শমিতদের নিয়ে কিছু বলতে নারাজ ক্রুইফ, তবে...
হামজা-শমিতদের নিয়ে কিছু বলতে নারাজ ক্রুইফ, তবে...
ত্বক পরিষ্কারে কতটা প্রয়োজন ডাবল ক্লিনজিং
ত্বক পরিষ্কারে কতটা প্রয়োজন ডাবল ক্লিনজিং
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি