না.গঞ্জে সংঘর্ষ: তদন্তে তিন সদস্যের কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ০১:০৫ আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ০১:১০

শামীম ওসমান ও আইভীর সমর্থকদের সংঘর্ষ

নারায়ণগঞ্জ নগরীতে ফুটপাতে হকার বসানো নিয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বুধবার (১৭ জানুয়ারি) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দারকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেন।

মোস্তাফিজুর রহমান জানান, সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

জসিম উদ্দিন হায়দার ছাড়া কমিটির বাকি দুই সদস্য হলেন– অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও র‌্যাব ১১-এর সহকারী পরিচালক (এএসপি) বাবুল আখতার।

সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত (বুধবার বিকাল) থানায় কোনও মামলা হয়নি বলেও জানান মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। এদিন দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে দুই দিন ধরে পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
সুন্দরবনে দুই দিন ধরে পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ
রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ
জার্মানি থেকে এসে চলছিল বিয়ের কথা, যুবকের মরদেহ উদ্ধার
জার্মানি থেকে এসে চলছিল বিয়ের কথা, যুবকের মরদেহ উদ্ধার
আসামি ছিনতাই থেকে প্রকাশ্যে হামলা, কতটা নিরাপদ পুলিশ
আসামি ছিনতাই থেকে প্রকাশ্যে হামলা, কতটা নিরাপদ পুলিশ
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত