পরিবহন ধর্মঘটের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১৬:১৩আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৬:২২

পরিবহণ ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জে পরিবহন সেক্টরের নেতৃত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে আগামী ২৮ মার্চ ডাকা ৪৮ ঘণ্টা ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপের নেতারাসহ বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠন অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভাণ্ডারি, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল,যুগ্ম সাধারণ সম্পাদক কাউয়ুম খান প্রমুখ।

বক্তারা, আগামী ২৮ মার্চ ডাকা ধর্মঘটের প্রতিবাদ জানিয়ে ওই দিন তা প্রতিহত করার ঘোষণা দেন। সেই সঙ্গে তারা জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকারকে চাঁদাবাজ উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবি জানান।

সম্প্রতি ৫ দফা দাবিতে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আগামী ২৮ মার্চ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।

পরিবহন সেক্টরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েক মাস ধরে মানিকগঞ্জে মালিক ও শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। এর আগেও কয়েক দফায় ধর্মঘটের ডাক দেওয়া হয়।

আরও পড়ুন: রংপুরে ৩টি আসনের এলাকা পুনঃনির্ধারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া




/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি