প্রায় সাড়ে ৩ লাখ প্যাকেট বিড়ি জব্দ

শেরপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ২৩:১০ আপডেট : ৩০ জুলাই ২০২০, ২৩:১৪

প্রায় সাড়ে ৩ লাখ প্যাকেট বিড়ি জব্দ শেরপুরে কর ফাঁকি দেওয়ায় ৩ লাখ ৪০ হাজার প্যাকেট বিড়ি জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), জামালপুরের র‌্যাব-১৪ এবং শেরপুর জেলা প্রশাসন। জব্দকৃত বিড়ি ইদ্রিস অ্যান্ড কোম্পানির ৩০ নং রশিদা বিড়ি ফ্যাক্টরির।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় জেলা সদরের রশিদা বিড়ি ফ্যাক্টরির সহযোগী প্রতিষ্ঠান জিহান মিল্ক অ্যান্ড ফুড প্রসেসিং কারখানা ও শ্রীবরদী উপজেলার ফ্যাক্টরিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই সময় কোম্পানির দুই কর্মীকে আটক করা হয়। এই ঘটনায় শেরপুর সদর থানা ও শ্রীবরদী থানায় পৃথক মামলা করা হয়েছে।

র‌্যাব ও এনএসআই সূত্র জানায়, কোম্পানির কর্মীরা বাজার থেকে ব্যবহৃত পুরাতন ব্যান্ডরোল কিনে ফের বিড়ির প্যাকেটে ব্যবহার করে পুনরায় বাজারজাত করার জন্য ওই বিড়ি মজুদ করছিল।

প্রায় সাড়ে ৩ লাখ প্যাকেট বিড়ি জব্দ র‌্যাব-১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইদ্রিস অ্যান্ড কোম্পানির মালিকানাধীন সদর উপজেলার কুসুমহাটি এলাকার লছমনপুর এবং শ্রীবরদী উপজেলার তাঁতীহাটির দুটি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। এই সময় রশিদা বিড়ি ফ্যাক্টরির সহযোগী প্রতিষ্ঠান জিহান মিল্ক অ্যান্ড ফুড প্রসেসিং কারখানা থেকে ২ লাখ ৫০ হাজার এবং তাঁতীহাটি থেকে ৯০ হাজার পুরনো ব্যান্ডরোল জব্দ করা হয়। কৌশলে কোম্পানি কর্তৃপক্ষ ২০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিতে চাচ্ছিল।

শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আল-মামুন বলেন, ‘যৌথ অভিযান পরিচালনা করে বিপুল ব্যান্ডরোল জব্দ করা হয়। এই ঘটনায় ওই প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপক পদে কর্মরত শফিউল আলমসহ দুই জনকে আটক করা হয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা