চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
০৬ আগস্ট ২০২০, ১৫:৫৪আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৫:৫৪

সাভার

নিজ কক্ষ থেকে স্যামুয়েল ফলিয়া (৩০) নামের এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সাভারে পৌর এলাকার দড়িয়ারপুর মহল্লায় ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি এনাম মেডিক্যাল কলেজে অ্যান্ড হাসপাতালের চিকিৎসক ছিলেন। নিহত স্যামুয়েল চাঁদপুর জেলার মিসনপাড়া গ্রামের বাদল ফলিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার (ওসি) এ এফ এম সায়েদ বলেন, 'স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এছাড়াও নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।' এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
‘এই ক্ষত সারতে সময় লাগবে’, নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা
‘এই ক্ষত সারতে সময় লাগবে’, নীরবতা ভেঙে মেসির আবেগঘন বার্তা
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন