ওমানে উটের লাথিতে মৌলভীবাজারের যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ২৩:৪৬আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২৩:৪৮

ওমানে উটের লাথিতে মৌলভীবাজারের যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের দেশ ওমানে উটের লাথিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ফয়াজ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) ওমানের ইবরা শহরের বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফয়াজ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

নিহত ফয়াজের ছোট ভাই মো. রেনু মিয়া জানান, সাড়ে তিন বছর আগে ভাগ্য পরিবর্তনের জন্য মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি দেন ফয়াজ। তিনি ওমানের ইবরা শহরে একটি সবজি বাগানে কাজ করতেন। এছাড়াও তিনি ওই বাগানের পাশেই একটি উটের ফার্মে পার্টটাইম কাজ করতেন।

প্রতিদিনের ন্যায় বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে উটকে খাবার দিতে যান ফয়াজ। এসময় ফার্মের উটের লাথিতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন তার লাশ উদ্ধার করে ইবরা হাসপাতালে নিয়ে রাখে। বাংলাদেশিদের উদ্যোগে তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে মা, ভাই-বোনসহ আত্মীয় স্বজনের বুকফাটা কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। ছেলেকে শেষবারের মতো দেখার জন্য ছটফট করছেন নিহত ফয়াজের বৃদ্ধ মা।

/টিটি/
সম্পর্কিত
মিথ্যা তথ্যে একের পর এক চাকরি, ‘সিক লিভ’ নিয়ে অর্থ আত্মসাৎ: ব্রিটিশ বাংলাদেশির জেল
যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ গেলো ব্রিটিশ-বাংলাদেশি মা-মেয়ের 
প্রবাসী কার্ডে মিলবে যে ১০ সুবিধা
সর্বশেষ খবর
পলকের রিমান্ড শুনানির দিন আদালত প্রাঙ্গণে হট্টগোল: ৪ আসামি ৩ দিনের রিমান্ডে 
পলকের রিমান্ড শুনানির দিন আদালত প্রাঙ্গণে হট্টগোল: ৪ আসামি ৩ দিনের রিমান্ডে 
সবজি বিক্রেতা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সবজি বিক্রেতা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব, ভিড়লো পোখারা অ্যাভেঞ্জার্সে 
এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব, ভিড়লো পোখারা অ্যাভেঞ্জার্সে 
উদ্বেগ আর সাধারণ দুশ্চিন্তা কি এক? আপনি কোনটা করেন
উদ্বেগ আর সাধারণ দুশ্চিন্তা কি এক? আপনি কোনটা করেন
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা