উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যালে আরও ২ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ২২:১০আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২২:১১

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে আরও দুই জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৫ আগস্ট) তাদের মৃত্যু হয়।

মারা যাওয়াদের একজনের (৯০) বাড়ি তালা উপজেলার খলিলনগরের বাঁশকাটি গ্রামে। অপর জন একই উপজেলার সেনেরগাতি এলাকার বাসিন্দা (৪৮)।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোন ইউনিটের ফোকাল পারসন ও আবাসিক সার্জন ডা. মো. রাশিদুজ্জামান বলেন, একজন রোগী ২১ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যজন ১৮ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে বা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪ জন।

/টিটি/
সম্পর্কিত
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
সর্বশেষ খবর
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম
বাড়লো সয়াবিন তেলের দাম
বাড়লো সয়াবিন তেলের দাম
ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড
ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড
বিমানে বোয়িং আছে কতটি, লাগবে কতটি?
বিমানে বোয়িং আছে কতটি, লাগবে কতটি?
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা