পিরোজপুরে ডিবির অভিযানে দুই মাদক বিক্রেতা আটক

পিরোজপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ০২:২০ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:২১

পিরোজপুরে মাদক বিক্রির অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।  
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা ও ধাওয়া এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দু মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা। আটককৃতরা হল বাবুল (৪২) ও আয়শা। এদের মধ্যে আয়শা মাদক মামলায় সাজাপ্রাপ্ত।

পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশে মাদক উদ্ধার অভিযানে নেমে ভান্ডারিয়া উপজেলার নদমুলা এলাকা থেকে মাদক বিক্রেতা মো. বাবলুকে (৪২) আটক করি। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করি। এরপর ধাওয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আয়শাকে আটক করা হয়। এ সময় আয়শার কাছ থেকে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আয়শার স্বামীর নাম দুলাল খান। তারা নদমুলা ইউনিয়নের চরখালীতে থাকতো। আয়শার বাবার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। ২০১৭ সালে একটি মাদক মামলায় আয়শার ১০ বছর সাজা হয়।

এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
মাদ্রাসাশিক্ষককে থাপ্পড় মারা রুমিকে গ্রেফতারে অভিযানের খবরটি বিভ্রান্তিকর: রাশেদ খাঁন
মাদ্রাসাশিক্ষককে থাপ্পড় মারা রুমিকে গ্রেফতারে অভিযানের খবরটি বিভ্রান্তিকর: রাশেদ খাঁন
ঢাকা থেকে বাতিল ১৪৪ ফ্লাইট, আটকা ২২ হাজার যাত্রী
ঢাকা থেকে বাতিল ১৪৪ ফ্লাইট, আটকা ২২ হাজার যাত্রী
সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে এবং রাতে হাসপাতালে গুলি-ভাঙচুর
সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে এবং রাতে হাসপাতালে গুলি-ভাঙচুর
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা