৭২ ঘণ্টা পর লাশ ফেরত দিলো ভারতীয় পুলিশ

লালমনিরহাট প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ১৯:২০ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৯:২৩

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নিহত বাংলাদেশি জাহিদুল ইসলামের (২২) লাশের ময়নাতদন্ত শেষে ৭২ ঘণ্টা পর পাটগ্রাম থানা পুলিশের কাছে ফেরত দিয়েছে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ।

নিহত জাহিদুল ইসলাম পাটগ্রাম উপজেলার শ্রীরামুপর ইউনিয়নের ইসলামপুর এলাকার দুলাল হোসেনের ছেলে। গত ১৬ ডিসেম্বর বুধবার ভোরে ওই উপজেলার শ্রীরামপুর সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন। এরপর বিএসএফ ও মেখলিগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি-বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক করে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর সীমান্তের ৮৫৩ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি-বিএসএফের উভয় দিকের কোম্পানি কমান্ডারসহ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ওসি মৃত্যুঞ্জয় রায় পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্তের কাছে জাহিদুল ইসলামের লাশ ফেরত দেন।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল ইসলাম ভারতীয় বিএসএফের গুলিতে নিহত জাহিদুল ইসলামের লাশ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদপত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, শুক্রবার দুপুরে ভারতীয় বিএসএফ ও বিজিবির সদস্যদের উপস্থিতিতে ভারতে ময়নাতদন্ত শেষে জাহিদুল ইসলামের লাশ মেখলিগঞ্জ থানার ওসি মৃত্যুঞ্জয় রায়ের নিকট থেকে আমি বুঝে নিয়ে তার বাবা দুলাল হোসেনের কাছে হস্তান্তর করেছি। বিএসএফের গুলিতেই জাহিদুলের মৃত্যুর বিষয়টি ভারতীয় পোস্টমর্টেম রিপোর্টে উঠে এসেছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত