বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার

হিলি প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২০, ১৭:৪৮ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৭:৫১

বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় হিলি সীমান্তের ২৮৪ নম্বর মেইন পিলারের ৫০ নম্বর সাব-পিলার সংলগ্ন রেলকলোনি এলাকায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান ও ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই এইচআরএস ইয়াদব দুই বাহিনীর পক্ষে মিষ্টি উপহার ও শুভেচ্ছা বিনিময় করেন। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় সেখানে উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, আজ আমাদের জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে বিএসএফের পতিরাম-৬১ ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার ও হিলি বিএসএফ ক্যাম্পের জন্য মোট ১১ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে তাদেরকে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি বলেন, ‘সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন সুন্দরভাবে  নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে, এ লক্ষ্যে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকি। এই ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে চলে আসছে। এতে করে দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃড় হবে।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম