দর্শনায় সরকারি ভবনে রডের বদলে বাঁশ, অবশেষে মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ১০:৫৮আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১১:৪০

রডের বদলে বাঁশ ব্যবহৃত হয়েছে চুয়াডাঙ্গার দর্শনায় নির্মাণাধীন সরকারি ভবনে অনিয়মের ঘটনায় দামুড়হুদা থানায় মামলা দায়ের হয়েছে। ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সিনিয়র মনিটরিং অফিসার মেরিনা জেবুন নাহার বাদী হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মনি সিংসহ ৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন (মামলা নং- ১৩)।

আরও পড়তে পারেন:   দর্শনায় সরকারি ভবনে রডের বদলে বাঁশ, অবশেষে মামলা  তদন্তের পর জেলা পরিষদ প্রশাসক জানালেন : দর্শনার সেই কৃষিভবনে সিমেন্ট-বালুর সঙ্গে ব্যবহার হয়েছে মাটি

জানা যায়, সরকারি অর্থায়নে দর্শনা পৌরসভার পেছনে ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে গত ১ ডিসেম্বর উদ্ভিদ সংগনিরোধের আধুনিক  ল্যাব ও অফিস ভবন নির্মাণের কাজ শুরু হয়। দ্বিতীয় তলা ভবন ঢালাইয়ের সময় কিছু অংশের পিলারে রডের বদলে বাঁশ, নিম্নমানের সিমেন্ট, খোয়া, বালু ও ইটের ব্যবহার করা হলে এলাকাবাসীর রোষানলে পড়ে ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে সকলের উপস্থিতিতে ভবনের কিছু অংশ ও ঢালাইকৃত শো পিলার ভেঙ্গে দেখা যায়,রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে।বিষয়টি ফলাও করে সংবাদমাধ্যমে প্রকাশিত হলে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করে।অবশেষে গত সোমবার দিবাগত রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি