সুন্দরবনে অগ্নিকাণ্ড : তিনজনকে সাময়িক বরখাস্ত

বাগেরহাট প্রতিনিধি ॥
২৩ এপ্রিল ২০১৬, ১৯:২৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৯:২৯

সুন্দরবনে অগ্নিকাণ্ড : তিনজনকে সাময়িক বরখাস্ত

সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকায় চারদিনের ব্যবধানে দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার দুপুরে  সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম এ তথ্য জানান।

আরও পড়তে পারেন : শিশু বেচাকেনার অভিযোগে হাসপাতাল মালিকসহ গ্রেফতার ৩

সাময়িকভাবে বরখাস্তকৃতরা হলেন, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্পের ওসি মো. নাছির উদ্দিন হাওলাদার, নৌকাচালক পলাশ মজুমদার ও মোবারক হোসেন।  

তিনি বলেন, সর্বশেষ গত ১৮ এপ্রিল সকাল ১০টার দিকে বনরক্ষীরা বন এলাকায় ধোয়া দেখতে পায়। পরে স্থানীয় লোকজনের, বনবিভাগ ও  বাগেরহাট, শরনখোলা ও মোড়েলগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি  ইউনিট  চার ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে বন সংলগ্ন এলাকার দুর্বৃত্তরা বনভূমিতে আগুন ধরিয়ে দেন। ১৩ এপ্রিল আগুন লাগার ঘটনায় স্থানীয় ৬ ব্যক্তিকে সনাক্ত করে মামলা করায় তারা ক্ষুব্ধ হয়ে আবারও আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় দায়িত্বে আবহেলার অভিযোগে ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি