নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
১৯ মে ২০১৬, ১৮:৫৪ আপডেট : ১৯ মে ২০১৬, ১৮:৫৬

নারায়ণগঞ্জে পিয়ার সাত্তার লতিফ স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনের সামনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা মানববন্ধন করে।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ বলেন, আমরা শিক্ষকরা একটু সম্মান চাই। যখন আমাদের এই সম্মানের ওপর আঘাত আসে তখন আমরা মেনে নিতে পারি না।

অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, একজন শিক্ষক একটি জাতিকে উন্নত জাতি হিসেবে গড়ে তোলার কাজ করে। আর সেই শিক্ষককে অপমান করা মানে সারাদেশের মেরুদণ্ডকে হত্যা করা। শিক্ষামন্ত্রী তাকে পুনরায় চাকরিতে বহাল করেছেন এতে আমি সন্তুষ্ট নই, আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হাবীবুর রহমান বলেন, জাতির বিবেককে লাঞ্ছিত করার ঘটনার বিচার চাইতে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে, এর চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে।

মানববন্ধনে সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম।

আরও পড়ুন: প্রধান শিক্ষককে কান ধরে উঠবস ‘মানহানিকর’: আদালত

/এনএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
ছুটির দিন কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল
ছুটির দিন কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল
ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের 
ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের 
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি