নদীতে পানি বাড়ায় আতঙ্কে কাঁচা-পাকা ধান কাটছেন নাটোরের কৃষকরা

নাটোর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ১০:৩৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১০:৩৫

বিলে পানি বাড়ায় ধান কাটছেন কৃষকরা নাটোরে বৃষ্টি ও উজান থেকে আসা ঢলের কারণে আত্রাই ও গুড় নদীর পানি বেড়ে বিলে ঢুকতে শুরু করায় কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। চলনবিল ও হালতি বিলের কিছু অংশের ধান তলিয়ে গেছে। ফলে ভয়ে কাঁচা-পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘স্বাভাবিকভাবেই কৃষকদের পরামর্শ দেওয়া হয় বর্ষার আগেই যে ধানটি উঠবে তা ৮০ থেকে ৯০ ভাগ পেকে গেলেই যেন তারা কেটে নেয়। এবার যেহেতু আগাম বৃষ্টিপাত হয়েছে এবং নাটোরে চলনবিল ও হালতি বিলের কিছু অংশ ধান তলিয়ে গেছে সেকারণে কৃষকরা তাদের ধানগুলো কেটে নিয়েছে। তাদের এ বিষয়ে কোনও পরামর্শ দেওয়া হয়নি।’

এদিকে জেলার সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিংড়ার হালতিবিল এলাকায় প্রায় ১৫০০ হেক্টর জমির ৩০ থেকে ৪০ ভাগ আধাপাকা ধান তলিয়ে গেছে। বিল সংলগ্ন নদীর সঙ্গে স্লুইস গেট নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যেই তিনটি বাঁধ দেওয়া হয়েছে। এই বিলের বি-আর ২৯ ধানই মূলত তলিয়ে গেছে। কৃষকদের আশ্বস্ত করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আতঙ্কে কৃষকরা ধান কেটে ফেলছেন।’

এলাকাবাসী ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে আসা ঢলে নদনদীর পানি অনেক বেড়ে গেছে।

/এফএস/ 

আরও পড়ুন-
মৌলভীবাজারে আরও ১৪শ হেক্টর জমি প্লাবিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী