রাবি শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় দুই মামলা

রাবি প্রতিনিধি
০৮ মার্চ ২০১৮, ১৬:৪১ আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৬:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এনামুল জহিরকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল ইসলাম বাদী হয়ে আইসিটি অ্যাক্টের ৫৭ ও ৬৬ ধারা এবং মানহানির ৪৯৯, ৫০১ ও ৫০২ ধারায় মামলা দায়ের করেছেন।

মামলার বাদী কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার (৭ মার্চ) সাইবার ট্রাইব্যুনাল আদালতে ১০ জনের নাম উল্লেখ করে আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। বিচারক সাইফুল ইসলাম শাহবাগ থানাকে এফআইআর  হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া, বৃহস্পতিবার (৮ মার্চ) ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

আইসিটি আইনে মামলার আসামিরা হলেন- রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসক মেরি প্রিয়াংকা, মির্জা কামাল হোসেন, লুৎফর রহমান, দেবপ্রিয় দাস,চিটাগং বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের শরিফুল ইসলাম, চাঁদপুর সুর্যের হাসি ক্লিনিকের ফারজানা নিপা, পিজি হাসপাতালের মামুনুর রশীদ, রোমানা বিনতে রেজা, বাংলাদেশ চক্ষু হাসাপাতালের তাওহিদ হোসেন রুবেল ও সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শাহরিয়ার কবির। অন্যদিকে, এই ১০ জনসহ আরও পাঁচ জনকে মানহানি মামলার আসামি করা হয়েছে। তারা হলেন- রামেক হাসপাতালের রহমান আতিক, হিমেল হিমু, চিন্ময় মৈত্র, হাবিবুর রহমান কাজল ও জাহিদ হাসান কনক।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা রাবি শিক্ষক এনামুল জহিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। মারধরের এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যালয়ে শেখ মুজিবের ছবি, বিক্ষোভের মুখে প্রধান শিক্ষিকাকে বদলির পরামর্শ
বিদ্যালয়ে শেখ মুজিবের ছবি, বিক্ষোভের মুখে প্রধান শিক্ষিকাকে বদলির পরামর্শ
রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা
রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা
বকেয়া স্পন্সর অর্থ তুলতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিলো বাফুফে
বকেয়া স্পন্সর অর্থ তুলতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিলো বাফুফে
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি