চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৮

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মজিবুর রহমানকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার ভোর ৬টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তুল, ১টি ওয়ান শুটারগান, ৩টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক আজমল হোসেন এ কথা জানান।

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী মজিবুর রহমান শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলে। 

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক আজমল হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে কলয়াবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মজিবুরকে সন্দেহ হলে তাকে আটক করে দেহ  তল্লাশি করা হয়। তার কাছে থেকে ৩টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৩টি ম্যাগজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।’

র‌্যাব আরও জানায়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবুর দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান