বগুড়ায় দুই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

বগুড়া প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৪:৪৭আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৪:৫৬

বগুড়ায় দুই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পৃথক ঘটনায় এক মাইক্রোবাস চালকসহ দুই জন নিহত হন। এরআগে বুধবার (২৫ মার্চ) চারটি সড়ক দুর্ঘটনায় জেলার শেরপুরে আট জন ও শাজাহানপুরে দুই জন নিহত হন।

বৃহস্পতিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক কক্সবাজার সদরের ইস্ট করোলিয়া শিকদারপাড়া এলাকার মজিবুর রহমান শিকদার (৩০) ও বগুড়ার শেরপুরের ছোনকা দক্ষিণপাড়ার এলাকার আজগর আলী (৬০) নিহত হন। শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার ভোরে শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস চালক মজিবুর রহমান গুরুতর আহত হন। পরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মৃত্যু হয়।

অপরদিকে সকাল সোয়া ৬টার দিকে একই এলাকায় একটি বাসকে সাইড দিতে গিয়ে ঢাকাগামী বাঁশ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় পথচারী আজগর আলী ট্রাকচাপায় নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী