অন্যের সঙ্গে পালিয়ে খুন হওয়ার নাটক সাজায় গৃহবধূ, দুজনই আটক

নাটোর প্রতিনিধি
১৪ মে ২০২০, ১৯:৪৩ আপডেট : ১৫ মে ২০২০, ১৩:০৬

আবিদ ও মুক্তি স্বামী-সংসার থাকার পরও তা গোপন করে অবিবাহিত ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মুক্তি। সানোয়ার আহম্মেদ আবিদ নামের ওই ছেলের সঙ্গে ৬-৭ মাস ধরে মোবাইল ফোনে নিয়মিত কথা হয় তার। একপর্যায়ে ৩-৪ দিন আগে পালিয়ে গিয়ে মুক্তি নিজেকে মৃতদেহের মতো সাজিয়ে ছবি তুলে তার স্বামীর এক নিকট আত্মীয়ের মোবাইল ফোনে পাঠায়। খুন হওয়ার বিষয় উল্লেখ করে পাঠায় একটি খুদে বার্তাও। পরে ১২ মে মুক্তির স্বামী বড়াইগ্রাম থানায় এ বিষয়ে মামলা দায়ের করলে ১৩ মে পুলিশ মুক্তি ও আবিদকে আটক করে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ও পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান।

জানা যায়, ওই গৃহবধূর স্বামী ও বাবার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। কিন্তু চাকরির সুবাদে তারা পাবনার ঈশ্বরদীতে থাকতেন।

ওসি দিলীপ কুমার দাস জানান, প্রায় আড়াই বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয়। ৬-৭ মাস আগে মুক্তির সঙ্গে মোবাইলে ইমোর মাধ্যমে পরিচয় হয় ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার দেবগ্রামের সানোয়ার আহম্মেদ আবিদের। পরিচয় থেকে প্রেম হলেও মুক্তি যে বিবাহিত সেই তথ্য গোপন রাখে। একপর্যায়ে মুক্তি ও আবিদ পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ৩-৪ দিন আগে তারা পালিয়ে যায়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, গত ১১ মে মুক্তি বাবার বাড়িতে যেতে চান। বাবার বাড়িতে পাঠানোর জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর মোড় থেকে তাকে সিএনজিতে তুলে দেন স্বামী। সেখান থেকে বাবার বাড়িতে না গিয়ে আবিদের কাছে চলে যায়। এ সময় পরিকল্পনা মতো মুক্তি মারা যাওয়ার নাটক সাজিয়ে ছবি তুলে তা তার জা’র মোবাইল ফোনে পাঠায়। তাছাড়া ছেলে সেজে একটি খুদে বার্তাও পাঠানো হয় জা’র মোবাইল ফোনে।

ওই বার্তায় লেখা হয়, '‌তুই যেই হোস, এই মেয়েটার আত্মীয়দের বলে দিস—আমি ওকে খালাস করে দিয়েছি। আমারে সে ফালতু ছেলে বলে। ওর সব জেদ আজ শেষ করছি। বাড়ি যাচ্ছিল না। আজ বাড়ি পাঠিয়ে দিলাম। লাশটা খুঁজে নিস। টা-টা’।

পরে ওই মেসেজটি দেখিয়ে মুক্তির স্বামী ১২ মে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বিষয়টি জানার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালাতে থাকে পুলিশ। এরই ধারাবাহিকতায় ১৩ মে ময়মনসিংহে আবিরের বাড়ি থেকে মুক্তি ও আবিদকে আটক করা হয়।

মামলার আইও বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সুমন জানান, ওই দুই জনকেই আদালতে পাঠানো হয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
যাত্রীবেশে অভিনব চুরি: ঋণের টাকায় কেনা ভ্যান হারিয়ে দিশাহারা এসএসসি পরীক্ষার্থী তমাল
পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগান দিয়ে যুবকের বুকে গুলি 
সর্বশেষ খবর
দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ নিতে ঘুরে আসুন কাইকারটেক হাট
দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ নিতে ঘুরে আসুন কাইকারটেক হাট
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
সুস্বাদু তিল-নারকেল বাটা, যা ভাতের সঙ্গে জমবে বেশ
সুস্বাদু তিল-নারকেল বাটা, যা ভাতের সঙ্গে জমবে বেশ
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা