ডাকাতির প্রস্তুতির সময় আটক চাকরিচ্যুত পুলিশ সদস্য

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০২০, ০২:২০আপডেট : ২২ জুন ২০২০, ১০:৩৭

ডাকাতির প্রস্তুতির সময় আটক চাকরিচ্যুত পুলিশ সদস্য

ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আটক হয়েছেন সিরাজগঞ্জের চাকরিচ্যুত পুলিশ সদস্য অপু কুমার (২৭)। শনিবার (২০ জুন) মধ্যরাতে সিরাজগঞ্জের সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে ডাকাতির পূর্ব প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয় সে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

ধরা পড়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘সড়কে দড়ি টানিয়ে ডাকাতির’ কথা অপু স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।  

রবিবার (২১ জুন) সদর থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, 'শনিবার গভীর রাতে সয়দাবাদ হাইস্কুলের সামনের সড়কে রশি টানিয়ে যানবাহনের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় হাসুয়া ও অন্যান্য সারঞ্জমসহ সে আটক হয়। অপু আগে পুলিশে চাকরি করতো। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে চাকরিচ্যুত করা হয়। রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।'

অপু কুমার শহরের বাহিরগোলা মারোয়ারিপট্টি মহল্লার মৃত রনজিত বীরের ছেলে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি