ডাকাতের ভয়ে রাত জেগে গবাদি পশু পাহারায় বন্যাদুর্গতরা

বগুড়া প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ২০:০০আপডেট : ২৫ জুলাই ২০২০, ২০:০৮

ডাকাতের ভয়ে রাত জেগে গবাদি পশু পাহারায় বন্যাদুর্গতরা বগুড়ার সোনাতলার বন্যাদুর্গত চরাঞ্চলবাসীর মাঝে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। নিজেদের সহায়-সম্বলের পাশাপাশি কোরবানির গরু-ছাগল রক্ষায় তারা রাত জেগে পাহারা দিচ্ছেন।

শনিবার (২৫ জুলাই) খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিনে শাজাহানপুর উপজেলায় এক বাড়ি থেকে আটটি ও সোনাতলায় দুটি গরু চুরি হয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার সংঘবদ্ধ ডাকাতরা পার্শ্ববর্তী বগুড়ার সোনাতলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি করতে প্রতি রাতে হানা দিচ্ছে। এতে আতঙ্কিত বন্যাদুর্গতরা গবাদি পশু ও বাড়ির মূল্যবান জিনিসপত্র রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন।

যমুনা ও বাঙালি নদী তীরে অবস্থিত এই গ্রামগুলো হলো, তেকানীচুকাইনগর ইউনিয়নের চর সরলিয়া, মহব্বতেরপাড়া, জন্তিয়ারপাড়া, ভিকনেরপাড়া, খাবুলিয়া, পাকুল্লা ইউনিয়নের পূর্ব সুজাইতপুর, মির্জাপুর, রাধাকান্তপুর, খাটিয়ামারী চর।

স্থানীয়রা জানায়, ডাকাতদল শুক্রবার (২৪ জুলাই) রাতে যমুনা নদী পথে শ্যালো নৌকায় বেশ কয়েকটি চরে হানা দেয়। চরবাসীরা শ্যালো নৌকার শব্দ ও টর্চ লাইটের আলো দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। মসজিদের মাইকে ডাকাত আসার কথা জানিয়ে দেওয়া হয়। তখন মহব্বতেরপাড়া, খাবুলিয়া, জন্তিয়ারপাড়া চরে বসবাসকারী লোকজন লাঠিসোটা নিয়ে অবস্থান নেন। পরিস্থিতি টের পেয়ে ডাকাতরা হানা দিতে পারেনি।

স্থানীয়রা আরও জানায়, গত বছরের বন্যায় সময় নৌকাযোগে আসা ডাকাতরা চরাঞ্চলে হানা দিয়ে কয়েকজন কৃষকের গরু নিয়ে যায়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, ডাকাতি রোধে পুলিশ সচেতন রয়েছে। প্রতি রাতে পুলিশ নৌকা নিয়ে চরগুলোতে টহল দিচ্ছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়