বন্যায় মরিচের ব্যাপক ক্ষতি

নওগাঁ প্রতিনিধি
১৭ আগস্ট ২০২০, ১২:৩৬ আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১২:৩৭

মরিচ ক্ষেত পরপর  তিন দফা বন্যায় নওগাঁর রাণীনগরে মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানিতে মরিচের গাছগুলো ধীরে ধীরে মরে যাওয়ায় ফলন বিপর্যয়ে উপজেলার মরিচ চাষিরা হতাশ হয়ে পড়েছেন। গত মৌসুমে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচ বাজারজাত করা হলেও এ মৌসুমে বৃষ্টি আর দীর্ঘস্থায়ী বন্যায় মরিচ ক্ষেত নষ্ট হয়ে গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছিল। বাঁশগাইয়া, মল্লিকা, বিন্দু, হট মাস্টার, সুরক্ষাসহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের মরিচ আবাদ করা হয়েছে। বন্যায় সব নষ্ট হয়ে গেছে। গত সপ্তাহে রাণীনগরের বিভিন্ন হাটবাজারে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও ঈদুল আজহার পর বাজার দর কিছুটা কমের দিকে। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে প্রায় ৫টি ইউনিয়নে চাষিরা পরীক্ষামূলক ভাবে ধান চাষের পাশাপাশি মরিচ চাষ শুরু করেছে। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে মরিচ চাষ বৃদ্ধি পেয়েছে।

উপজেলার দূর্গাপুর মিনা পাড়া গ্রামের মরিচ চাষি আজাহার আলী বলেন, ‘আমি ধান চাষের পাশাপাশি কয়েক বছর ধরে মরিচ চাষ করছি। এ বছর অতি বৃষ্টির কারণে মরিচের গাছগুলো লালবর্ণ হয়ে মরে গেছে। ফলন বিপর্যয়ে কারণে চরম ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।’

গোনা গ্রামের কৃষক কবির উদ্দিন বলেন,  ‘এবারের দীর্ঘস্থায়ী বন্যায় আমার ১০ কাঠা জমির মরিচ ক্ষেত নষ্ট হয়ে গেছে। কয়েকবার মরিচ তোলার পর বন্যার পানি জমিতে ঢুকে সব মরিচ গাছ মরে গেছে। এবার মরিচ চাষ করে আমি ব্যাপক লোকসানে পড়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, প্রতিটি ইউনিয়নের কৃষকদের মাটির বৈচিত্র্য ও উর্বরতা রক্ষায় চাষিদেরকে আমরা পরিবর্তনশীল এবং লাভজনক ফসল চাষে পরামর্শ দিচ্ছি। যার ফলে চাষিরা ধানের পাশাপাশি মরিচ চাষ করছে। লাগাতার বৃষ্টি ও বন্যার কারণে মরিচ চাষিদের কিছুটা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা  তৈরি করে পাঠানো হয়েছে। কোনও সহায়তা এলেই তা কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার