চাকরির নামে প্রতারণা: ইসলামী আন্দোলনের সিরাজগঞ্জের সভাপতি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ১৮:১১আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৮:১১

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মহিবুল্লাহ মহিবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহিবুল্লাহ মহিব (৫০) ওই গ্রামের মো. রহমতুল্লাহর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম জানান, ২০১৫ সালের ১০ অক্টোবর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরির দেওয়া কথা বলে কামারখন্দ উপজেলার নয়াচালা গ্রামের ভাজন আলী শেখের ছেলে মো. আলমগীর হোসেনের (৩০) থেকে ছয় লাখ ৭৩ হাজার টাকা গ্রহণ করেন মহিবুল্লাহ। পরে তিনি চাকরি দিতে ব্যর্থ হন। কিন্তু টাকা ফেরত চাইলে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখার একটি চেক প্রদান করেন। একই বছরের ২৪ ডিসেম্বর তিন লাখ চল্লিশ হাজার টাকা সে আলমগীরকে ফেরত দেন এবং চেকের পেছনে অবশিষ্ট টাকার কথা লিখে দেন। এরপর থেকে তার কাছে টাকা চাইতে গেলে নানা তালবাহানা, সময়ক্ষেপণ ও প্রাণনাশের হুমকি-ধামকি দেন মহিবুল্লাহ।

এ ঘটনায় মঙ্গলবার রাতে আলমগীর হোসেন বাদী হয়ে প্রতারণার অভিযোগে এনে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় বুধবার ভোরে সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি