বাড়ির সামনে স্থানীয় মাতব্বরকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২১, ১১:৪৯আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১১:৪৯

সিরাজগঞ্জের কামারখন্দের স্বল্প মাহমুদপুরে খোকা শেখ (৬৫) নামে স্থানীয় এক মাতব্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত খোকা শেখ এলাকার মাতব্বর ছিলেন বলে স্থানীয়রা জানান। তিনি ওই গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে স্বল্প মাহমুদপুর গ্রামে তার বাড়ির সামনেই এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কামারখন্দ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ রানা।

স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম জানান, রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা খোকা শেখকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বগুড়া নেওয়ার পথেই তার মৃত্যুর হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা বলেন, খোকা শেখকে হত্যার ঘটনায় রাতে তার মরদেহ থানায় আনা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে