ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে গেলো প্রাণ

বগুড়া প্রতিনিধি
১৪ মে ২০২১, ২১:০২আপডেট : ১৪ মে ২০২১, ২১:০২

বগুড়ায় ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও আরেকজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) বিকালে শহরতলীর বারপুর এলাকার মহাসড়কে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মিলন চন্দ্র প্রামানিক (২৫)। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন। আহতের নাম মঈন উদ্দিন রবিন (২৪)। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে মিলন তার বন্ধু পুরান বগুড়া এলাকার রবিনকে নিয়ে মোটরবাইকে চড়ে মহাস্থানগড় এলাকায় বেড়ানোর জন্য বের হন। তবে ফাঁকা রাস্তায় জোরে বাইক চালাতে গিয়ে শহরতলীর বারপুর এসওএস শিশুপল্লীর সামনে মিলন নিয়ন্ত্রণ হারান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। এতে দু’জনই বাইক থেকে ছিটকে ঢাকা-রংপুর
মহাসড়কে পড়ে যান। এতে ভয়াবহ আঘাত পেয়ে ঘটনাস্থলেই বাইকের চালক মিলনের মৃত্যু হয়। আর তার বন্ধু ও বাইকের আরোহী রবিন গুরুতর আহত হন। মহাসড়ক ফাঁকা থাকায় হতাহতরা দীর্ঘক্ষণ সেখানে পড়েছিলেন। এতে ব্যাপক রক্তক্ষরণ হয় তাদের। পরে পথচারীরা দু’জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান।

বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমআর ইসলাম রফিক জানান, নিহত মিলন পেশায় সিএনজি অটোরিকশাচালক ও তার বন্ধু আহত রবিন বেকার ছিলেন। নিহত মিলন চন্দ্র প্রামানিক বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পুরান বগুড়া হিন্দুপাড়ার সখা চন্দ্র প্রামানিকের ছেলে।

নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান জানিয়েছেন, প্রশাসনের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই মিলনের মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে