রামেক হাসপাতালে করোনায় আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৭ জুন ২০২১, ১১:৫৩আপডেট : ০৭ জুন ২০২১, ১১:৫৩

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা আক্রান্ত। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিন জন এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন। রবিবার (৬ জুন) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, চলতি মাসের সাত দিনে (১ জুন সকাল ৬টা থেকে ৭ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৬০ জন। এর মধ্যে ৪২ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে ১ জুন সাত জন, ২ জুন সাত জন, ৩ জুন নয় জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আট জন, ৬ জুন ছয় জন ও সর্বশেষ ৭ জুন সাত জন মারা যান।

ডা. সাইফুল ফেরদৌস জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩২ জন। এর মধ্যে আইসিউতে রয়েছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। তাদের মধ্যে রয়েছেন রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের তিন জন ও নওগাঁর এক জন। একই সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে, রাজশাহীতে কিছুটা কমেছে করোনাভাইরাস সংক্রমণের হার। রবিবার রাজশাহীর দুটি ল্যাবে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯৭ জনের করোনা পজিটিভ এসেছে। রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল দুটি ল্যাবের করোনার নমুনা পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, রাজশাহীতে আগের দিনের চেয়ে রবিবার ৮ দশমিক ৯৮ শতাংশ কমে করোনা শনাক্তের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। যা আগের দিন শনিবার ছিল ৫০ দশমিক ২৭ শতাংশ। আর গত শুক্রবার এ জেলায় শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

ডা. সাইফুল ফেরদৌস জানান, রবিবার দুই ল্যাবে তিন জেলার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করে ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের পজিটিভ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জের ৪৪ জনের নমুনা পরীক্ষা করে নয় জন এবং নওগাঁ জেলার ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা পজিটিভ এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের