বজ্রপাত কেড়ে নিলো রাসেলের সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন

নাটোর প্রতিনিধি
০৭ জুন ২০২১, ১৬:১৪আপডেট : ০৭ জুন ২০২১, ১৬:১৫
image

পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হয়েছিলেন সেনাবাহিনীর সৈনিক পদে। ১০ জুন গর্বিত এ পেশায় যোগ দেওয়ার কথা ছিলো রাসেলের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তা আর হলো না! বজ্রপাত কেড়ে নিলো তার প্রাণ। মুহূর্তেই লন্ডভন্ড করে দিলো পরিবারের সব স্বপ্ন।

রবিবার (০৬ জুন) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কাজিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আলাদী গ্রামের ওসমান আলীর একমাত্র ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম ও পরিবারের সদস্যরা জানান, রবিবার বিকেলে নানার বাড়িতে মায়ের অংশের জমির ধান মেশিনে ভেঙে চাল করতে যান রাসেল। মামা-ভাগ্নে একসঙ্গে ওই কাজ করা অবস্থায় শুরু হয় হালকা বাতাসের সঙ্গে বৃষ্টি। এ সময় বিদ্যুৎ চলে গেলে সেখান থেকে নানা বাড়ির উদ্দেশে রওনা দেন রাসেল। পথেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

প্রতিবেশী শফিকুল ইসলাম আরও বলেন, তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। সেনাবাহিনীতে চাকরি করা তার স্বপ্ন ছিল। ঘটনার পর থেকেই পরিবার আর এলাকায় চলছে শোকের মাতম।

/এফআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী