লকডাউন না মানায় সিরাজগঞ্জে ৩৪৭ জনকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ১৪:৩০আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৪:৩০

কঠোর লকডাউন অমান্য করে বিনা কারণে রাস্তায় ঘোরাঘুরি করায় সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪৭ জনকে এক লাখ ৪৮ হাজার ৮০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৪ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনার সংক্রমণরোধে সরকারঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে গত ১ জুলাই সকাল থেকে ৩ জুলাই রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে ৪৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরাসহ বিভিন্ন অভিযোগে জেলার নয় উপজেলায় ২৬১টি মামলা করেন ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় ৩৪৭ জনকে এক লাখ ৪৮ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়।

চলমান লকডাউনে সিরাজগঞ্জ জেলায় জনসচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষায় তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন সেনাবাহিনী ও আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে প্রতিদিন কাজ করছে এবং নয় উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা জনসচেতনতায় দায়িত্ব পালন করছেন।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী