বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যান চলাচলে ধীরগতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০২১, ১১:৫৮আপডেট : ২০ জুলাই ২০২১, ১১:৫৮

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত চাপের ফলে মহাসড়কের তিনটি পয়েন্টে ধীর গতিতে চলছে যানবাহন। মঙ্গলবার (২০ জুলাই) সকালে এমন চিত্র দেখা যায়।

এদিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় পাঁচ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শেষ মুহূর্তে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণ অঞ্চলের মানুষ।

চান্দাইকোনা এলাকায় পাঁচ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ থাকলেও চলাচল স্বাভাবিক রয়েছে। মুলিবাড়ি, কড্ডা ও নলকা সেতু এলাকায় কিছুটা ধীরগতি রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, শেষ মুহূর্তে যান-চলাচল বেড়ে যাওয়ায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পয়েন্টে প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, এই যানজট বেলা বাড়লেই কেটে যাবে। যানজট এড়াতে যানবাহন পরিবর্তন করা উত্তরাঞ্চলমুখী মানুষের ভিড় রয়েছে হাটিকুমরুল গোলচত্বর এলাকায়।

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী